বাংলাদেশ শিশু হাসপাতালে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের উপহার
ছবি: সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৫:৫১ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ১৬:৫৪
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে একটি বাবল সিপিএপি মেশিন এবং একটি এলইডি ফটোথেরাপি ইউনিট উপহার দিয়েছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন। মঙ্গলবার সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশানের যৌথ উদ্যোগে এ উপহার প্রদান করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন।
জীবন-রক্ষাকারী এ সরঞ্জামগুলো শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেওয়া হয়। এসময় তিনি সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এসময় সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ বলেন, ‘শিশুদের জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে কাজ করে যেতে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন আলোকিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিশুদের কল্যাণ, উন্নয়ন এবং সুস্থ জীবনযাপনের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- বিষয় :
- উপহার
- শিশু হাসপাতাল