ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তিতাসের ২৮ নম্বর কূপ

জাতীয় গ্রিডে যাচ্ছে দিনে ১ কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যাচ্ছে দিনে ১ কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস
×

 সমকাল প্রতিবেদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন এক কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কূপের গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এরই মধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। তিতাসের ২৮ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু এ উদ্যোগেরই অংশ। এ ধরনের ছোট ছোট উদ্যোগ গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে সহায়তা করবে।
সদর উপজেলার সুহিলপুর এলাকায় কূপটির খননকাজ ২৭ মে শেষ হয়। এরপর ১৯ জুন পরীক্ষামূলকভাবে এ কূপ থেকে জাতীয় গ্রিডে শুরু হয় গ্যাস সরবরাহ। ২৮ নম্বর কূপের প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না বলেন, কূপটির ওয়েলহেড শাট-ইন চাপ তিন হাজার ৬০০ পিএসআই এবং প্রবাহমান চাপ দুই হাজার ১০০ পিএসআই। দীর্ঘ সময় কূপটি থেকে গ্যাস উত্তোলন করা যাবে। বর্তমানে প্রতিদিন এক কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব জিয়াউল হক, পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, বিজিএলসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×