ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নতুন ভিশন ও ইউনিক গ্রুপের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নতুন ভিশন ও ইউনিক গ্রুপের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
×

ফাইল ফটো

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৩৩

প্রতারণার অভিযোগে নতুন ভিশন লিমিটেড ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। আইনজীবী মো. সুলতান মাহমুদ বাদী হয়ে আজ সোমবার ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। 

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী। 

মামলার অন্য আসামির মধ্যে রয়েছেন- নতুন ভিশন লিমিটেডের পরিচালক ও পিএইচপি পরিবারের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক ও  প্রকাশক।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী ২০০৬ সালের ১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পত্রিকায় রিপোর্টিং এবং সম্পাদকীয় বিভাগে নিয়মিতভাবে কাজ করেন। সে হিসেব অনুযায়ী ১৫ লাখ ৫৯ হাজার ৬২৫ টাকা পাওনা রয়েছে। চাকরি ছাড়ার পর বাদীকে তার পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়নি।
 

আরও পড়ুন

×