ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রীতিলতার পাহাড়তলী আক্রমণ ও বীরোচিত আত্মাহুতির ৯৪ বছর

প্রীতিলতার পাহাড়তলী আক্রমণ ও বীরোচিত আত্মাহুতির ৯৪ বছর
×

প্রীতিলতা ওয়াদ্দেদার

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশবিরোধী বিপ্লবীদের সফল সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এক অনমনীয় তরুণী প্রীতিলতা ওয়াদ্দেদার। ৯৪ বছর পর, আজকের দিনে দাঁড়িয়ে তাঁর ঐতিহাসিক আত্মত্যাগ কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, নবীন প্রজন্মের কাছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক অবিনাশী বাতিঘর।
১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ায় জন্ম নেওয়া প্রীতিলতার ডাকনাম ছিল ‘রানী’ এবং ছদ্মনাম ‘ফুলতার’। ১৯৩০ সালের চট্টগ্রাম যুব বিদ্রোহের পর বিপ্লবী দলে নারী অন্তর্ভুক্ত করতে বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি। প্রীতিলতা ও কল্পনা দত্তের দৃঢ়তা দেখে সর্বাধিনায়ক মাস্টারদা সূর্য সেন অভিভূত হন এবং তাদের দলে যুক্ত করেন।
মাস্টারদার পরিকল্পনায় ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে পরিচালিত পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ সফল হয়। অভিযান শেষে ফেরার পথে প্রীতিলতা গুলিবিদ্ধ হন। ব্রিটিশ শত্রুর হাতে ধৃত না হওয়ার সংকল্প থেকে তিনি সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। পরদিন ভোরে ক্লাবের অদূরে তাঁর মরদেহ পাওয়া যায়। প্রীতিলতার এই আত্মত্যাগ ভারতজুড়ে বিপ্লবের দাবানল জ্বালিয়ে দিয়েছিল।

আরও পড়ুন

×