ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জেলের জালে আড়াই কেজির ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি

জেলের জালে আড়াই কেজির ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
×

ছবি: সমকাল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০২

গলাচিপা উপজেলা সংলগ্ন আগুনমুখা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ‘রাজা’ ইলিশ। মাছটি নদী তীরবর্তী পানপট্টি আড়তে উম্মুক্ত নিলামে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের লঞ্চঘাটে সোহাগ হাওলাদারের আড়তে মাছটির নিলাম হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন গলাচিপা আড়তদার মো. মনির হোসেন।

আড়তদার রিয়াদ হোসেন ও স্থানীয়রা জানান, উপজেলার পানপট্টির এলাকার জেলে ইয়াকুব মোল্লা গত শনিবার ভোররাতে আগুনমুখার মোহনায় মাছ ধরতে জাল ফেলেন। জাল টেনে তোলার সময় বিভিন্ন আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির একটি ‘রাজা’ ইলিশটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বিক্রির জন্য পানপট্টি লঞ্চঘাট সোহাগ হাজির আড়তে আনা হলে খবর ছড়িয়ে পড়ে। বড় ইলিশটি দেখতে ঘাটে ভিড় করেন অনেকে। পরে উম্মুক্ত নিলামে ইলিশটি বিক্রি করা হয়।

জেলে ইয়াকুব মাঝি বলেন, শনিবার আগুনমুখার মোহনায় নদীতে জাল ফেলার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও আড়তে নিলামে তোলা হয়।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, আড়াই কেজি ওজনের ইলিশ জালে ধরা পড়ার বিষয়টি অন্যান্য জেলেদের জন্যও আশার আলো দেখাচ্ছে। সামনে আরও অনেকের জালে এমন বড় ইলিশ ধরা পড়বে প্রত্যাশা জানান তিনি। 

আরও পড়ুন

×