ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চসিকে ভোট বর্জন মনজুর আলমের

চসিকে ভোট বর্জন মনজুর আলমের
×

মনজুর আলম- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৫ | ২৩:৫৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ | ০১:২৭


ভোট কেন্দ্র দখল,কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম।


 


মঙ্গলবার  সোয়া ১১টায় নগরীর দেওয়ানহাট উন্নয়ন আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।


 


এ সময় আরো উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।


 


মনজুর আলম বলেন, '৮০ শতাংশ কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ ক্যাডারা। নির্বাচনের কোনো পরিবেশ নেই। বিভিন্ন এলাকায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে তারা। ভোট কেন্দ্রে আমাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তাই নির্বাচন বয়কট করতে বাধ্য হয়েছি।'


 


একই সাথে আর রাজনীতি না করার ঘোষণাও দেন তিনি।


 


চট্টগ্রাম সিটি নির্বাচন এলাকার ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। ভোটকেন্দ্র ৭১৯টি। মোট ওয়ার্ড সংখ্যা ৪১টি। এখানে মোট মেয়র প্রার্থী ১২ জন, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ২১৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৬২ জন।

আরও পড়ুন

×