ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিঁড়ি থেকে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীর মৃত্যু

সিঁড়ি থেকে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ০৮:১৪ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০৮:১৪

বাসায় ফেরার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িচালক ফারুক আহমেদের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে নিজ বাসার সিঁড়ি থেকে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফারুক আহমেদের গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার উপজেলার শরীফপুরে।

ফারুকের স্ত্রী লায়লা বেগম জানান, সোমবার দুপুরে কর্মক্ষেত্র থেকে মতিঝিলের এজিবি কলোনিতে নিজ বাসায় ফিরছিলেন ফারুক আহমেদ। সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লায়লা বেগম জানান, চলতি মাসে অবসরে যাওয়ার কথা ছিল ফারুক আহমেদের।

আরও পড়ুন

×