ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

'ডিজিটাল শিক্ষা দিবস' পালন করলো বিডেশ

'ডিজিটাল শিক্ষা দিবস' পালন করলো বিডেশ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫১

'ডিজিটাল শিক্ষা দিবস ২০১৯' উপলক্ষে বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটি (বিডেশ) ও ফুলকি নার্সারি স্কুল যৌথভাবে আয়োজন করেছে দিনব্যাপী ডিজিটাল শিশু শিক্ষা প্রদশর্নী, শিক্ষক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠান।

মঙ্গলবার রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ ফুলকি স্কুল ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি ডা. তানজিবা রহমানের উপস্থাপনায় ডিজিটাল শিশু শিক্ষা প্রদর্শনীতে শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরে ডিজিটাল কনটেন্টের ওপর শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বেশ কয়েকজন শিক্ষক অংশ নেন।

অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান শিশু সাহিত্যিক জসিম উদ্দিন জয়, ফুলকি বই কেন্দ্রের স্বত্বাধিকারী শিশু সংগঠক ও সাহিত্যিক মোহাম্মদ তৌহিদুজ্জামান, ফুলকি স্কুলের প্রধান শিক্ষক উম্মে রোমান জয়া, সাংবাদিক ও সংগঠক অশোকেশ রায় প্রমুখ।

সবশেষে 'ডিজিটাল শিক্ষা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

×