ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা আদায় বন্ধের দাবিতে পোস্তগোলা ব্রিজ অবরোধ

চাঁদা আদায় বন্ধের দাবিতে পোস্তগোলা ব্রিজ অবরোধ
×

পোস্তগোলা ব্রিজ এলাকায় অটোরিকশাচালকদের অবস্থান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ০৭:৩২ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০৮:০৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নামে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজধানীর পোস্তগোলা ব্রিজ অবরোধ করে আন্দোলন করছেন চালকরা। এতে পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে চার শতাধিক অটোরিকশাচালক আন্দোলন শুরু করেন। পরে বাস ও অন্যান্য গাড়ির চালকরা আন্দোলনে যোগ দেন।

আন্দোলনকারীরা জানান, ডিএসসিসি এ সড়কে চলাচলকারী প্রত্যেক অটোরিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা নেয়। তারা ওই চাঁদা দিতে রাজি নন। ওই চাঁদা আদায় বন্ধের দাবিতে পোস্তগোলা ব্রিজ এলাকায় আন্দোলন শুরু করেছেন তারা।

অটোরিকশা চালকদের আন্দোলনের কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

যান চলাচল স্বাভাবিক করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম। তিনি বলেন, চালকরা দাবি করছেন, তারা ৬০ টাকা চাঁদা দিতে রাজি নন। তাদের বুঝিয়েও সড়ক থেকে তোলা যায়নি। 

আরও পড়ুন

×