ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইওভারের নিচে টিনের ঘরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

ফ্লাইওভারের নিচে টিনের ঘরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ০৬:৩৮ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ০৬:৫১

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি টিনের ঘরে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ছয়জন হলো- ফারুক হোসেন (২৮), আব্দুর রহমান (২৬), মো আরিফ (২০), মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে শান্ত (২৬), মো. আব্দুল খালেক (২১) ও মোহাম্মদ হোসেন (২০)।

পুলিশ সূত্র জানায়, রোববার গভীর রাতে নগরের খুলশী থানার সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বাসা থেকে রিকশা করে ষোলশহর এলাকায় খালার বাসায় যাচ্ছিলেন ওই তরুণী। জিইসি মোড় পার হয়ে বাটাগলির সামনে পৌঁছালে তাকে বহন করা রিকশাটির গতিরোধ করে তিনজন যুবক। তারা তাকে রিকশা থেকে নামিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি টিনের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে তিনজন। পরে আরও তিনজন যুক্ত হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা সমকালকে বলেন, ওই তরুণীকে বহনকারী রিকশাচালকের মোবাইল ছিল না। তিনি বিপদ আঁচ করতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে অন্য আরেক রিকশাচালক এগিয়ে আসেন। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। পরে ঘটনায় জড়িতদের শনাক্ত করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই নারী বাদ হয়ে মামলা করেছেন। 

আরও পড়ুন

×