ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে 'আগুন পাখি'

আজ থেকে 'আগুন পাখি'
×

আগুন পাখি নাটকের একটি দৃশ্যে মৌটুসী ও ইন্তেখাব দিনার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০১:২৫ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ০১:২৮

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের  'আগুন পাখি' উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের ধারাবাহিক নাটক। দীপ্ত টিভিতে আজ  থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে নাটকটি। 

পারভেজ আমিনের পরিচালনায় এই ধারাবাহিকের গল্পে দেখা যাবে- শৈশবে মাকে হারিয়ে আমেনা নিজেই যেন মা হয়ে ওঠে। ছোট ভাইকে মায়ের মমতায় লালন করতে থাকে। বাবা আবার বিয়ের সিদ্ধান্ত নিলে অজানা আশঙ্কায় দুলে ওঠে তার মন।

অন্যদিকে ইচ্ছার বিরুদ্ধে আমেনাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। একান্নবর্তী সংসারে শ্বশুরবাড়িতে ঠাঁই হয় তার। ঘটনার পরিক্রমায় আমেনা সাক্ষী হয় দুই বিশ্বযুদ্ধের। বিশ্বযুদ্ধের আঁচ সরাসরি এসে না লাগলেও বদলে যায় আমেনার আশপাশের মানুষদের জীবনধারা। 

এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইনতেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা প্রমুখ।

আরও পড়ুন

×