পাঁচ নির্মাতা পেলেন সরকারি অনুদান
সরকারি অনুদান পেলেন পাঁচ নির্মাতা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯ | ১২:১৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ | ১২:২২
এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০১৮-১৯ অর্থবছরের জন্য অনুদান ঘোষণা করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে অনুদানপ্রাপ্তদের নাম। ২০১৮-১৯ অর্থবছরের জন্য পাঁচজনকে দেওয়া হচ্ছে এই অনুদান।
অনুদান পাওয়া নির্মাতারা হচ্ছেন. 'খিজিরপুরের মেসি' ছবির জন্য জান্নাতুল ফেরদৌস আইভি। ছবির প্রযোজক এবং পরিচালক দুটিই তিনি। জাহিদ সুলতান এবং নাসির উদ্দিন পরিচালিত 'মিঠুর একাত্তর যাত্রা', 'রূপালী কথা'র জন্য নাজমুল হাসান, ফারাশাত রিজওয়ানের 'শেকল ভাঙার গান' এবং 'ময়না' ছবির জন্য উজ্জ্বল কুমার মণ্ডল।
অনুদানপ্রাপ্তরা প্রত্যেকেই পাবেন ১০ লাখ টাকা। তিন কিস্তিতে এই টাকা দেওয়া হবে। পরিচালক অথবা প্রযোজক প্রথম চেক প্রাপ্তির ছয় মাসের মধ্যে শেষ করতে হবে সিনেমার নির্মাণ কাজ। ছবির দৈর্ঘ্য হতে হবে ৩৫ থেকে ৫৫ মিনিটের মধ্যে। তবে বিশেষ ও যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে এ সময় বৃদ্ধি করা যাবে বলে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্র জানিয়েছে।- বিষয় :
- সরকারী অনুদান
- পাঁচ নির্মাতা