শেখ সাদীর নতুন গান ‘নেই হয়ে আছ’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০১৯ | ১০:৪২ | আপডেট: ১২ জুলাই ২০১৯ | ১০:৫৬
‘ললনা’ শিরোনামরে গান গেয়ে পরিচিতি পেয়েছেন তরুণ শিল্পী শেখ সাদী। ললনা প্রকাশের পর মাঝে খানিক বিরতি নিয়ে নতুন গানের ভিডিও নিয়ে হাজির হলেন তিনি। নতুন গানের নাম ‘নেই হয়ে আছ’। আজ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো গানটি।
তোমায় আমি পাইনা ছুঁতে, আমার ব্যর্থনাম/ তোমার হতে হতে আমি, ফুরিয়ে গেলাম/ নেই হয়ে আছ তুমি এই প্রাণে/ নেই হয়ে এই থাকার নেই মানে- এমন বিরহী কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। আর সুর-সংগীতে ছিলেন আহম্মেদ হুমায়ূন।
গানটির কথার রেশ ধরে গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে শেখ সাদীর বিপরীতে মডেল হয়েছেন মারিয়া ননী।স্মৃতিকাতর ভিডিও আর বিরহের আদলে তৈরি গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন শেখ সাদী ও সংশ্লিষ্টরা।
সাদীর ভাষায়, ‘‘এবার একটু অন্যরকম গান নিয়ে হাজির হলাম। মানে ‘ললনা’র একেবারে বিপরীত চিত্র এসেছে এবার। প্রশংসা পাচ্ছি সবার কাছ থেকে। গানটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম।’’