শেহজাদ খান বীর আমার এবং শাকিবের সন্তান: বুবলী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ০১:০২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৩
অবশেষে সন্তান ও সন্তানের বাবার নাম প্রকাশ্যে আনলেন বুবলী। বললেন,শেহজাদ খান বীর, 'আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র'।
শুক্রবার দুপুর ১২ টায় বুবলীর ফেসবুকে নাটকীয় এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন, তার সন্তানের নাম শেহজাদ খান বীর। আর স্বামীর নাম শাকিব খান। শেহজাদের বাবা শাকিব।
পোস্টের ক্যাপশনে লিখেন. শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়- শাকিব তাদের সন্তানকে কোলে নিয়ে হাসিমুখে বসে আছেন, সন্তানকে আদর করছেন। ক্যাপশনে লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
- বিষয় :
- শাকিব খান বুবলী
- সন্তান প্রকাশ্যে
- বিনোদন