ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কনসার্টের একদিন আগেই ঢাকায় আতিফ আসলাম

ঢাকায় আতিফ আসলাম
×

আতিফ আসলাম। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ | ২০:১৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ | ২১:০৫

কনসার্টে যোগ দিতে বাংলাদেশের এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি। আগামীকাল রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি।

আয়োজকেরা জানিয়েছেন, আগামীকাল রাত আটটার পর মঞ্চে উঠবেন এই তারকা। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।

আরও পড়ুন

×