ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাজে মন্তব্য করা ১২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মিষ্টি জান্নাত

বাজে মন্তব্য করা ১২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন মিষ্টি জান্নাত
×

মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৪:১২ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১৫:২২

ঢালিউড সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। প্রেম, বিয়ের গুঞ্জনসহ বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়ই আলোচনা থাকেন তিনি। গত বছরে শাকিব খানের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন করে তিনি জানান, পুরো বিষয়টি সঠিক নয়।

বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। তবে এই সফরে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমূলক কথা বলছেন তোকে ঘিরে, যা নজর ভালোভাবে নেন মিষ্টি জান্নাত। তাকে ঘিরে বাজে মন্তব্য কিংবা পোস্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এ চিত্রনায়িকা।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন।’


 
মিষ্টি জান্নাত বলেন, ‘শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

আরও পড়ুন

×