ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লুৎফর-অবন্তীর কণ্ঠে অসুখী মানুষের গান

লুৎফর-অবন্তীর কণ্ঠে অসুখী মানুষের গান
×

লুৎফর হাসান ও অবন্তী সিঁথি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১ | ০৫:০৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ | ০৫:১৯

তুমুল শ্রোতাপ্রিয় গান 'ঘুড়ি'। হাহাকার জাগানো এই গানের গায়ক  লুৎফর হাসান এরপর বহুগান প্রকাশ করেছেন। তার ধারাবাহিকতায় এবার প্রকাশ করছেন আরও একটি গান। শিল্পী জানালেন, এটিও হাহাকারের গান, গোপন ব্যাথায় আক্রান্ত থাকার গান, অসুখী মানুষের গান।

এতে  লুৎফর হাসানের সঙ্গে থাকছেন এক গায়িকা। তিনি 'শিস বালিকা' খ্যাত অবন্তী সিঁথি। গানটির শিরোনাম ‘কেমন আছো বন্ধু তুমি’।

তবে শুধু গান নয়, সময়ের চাহিদানুযায়ী গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানের কথা ও সুর লুৎফর হাসানের নিজের। সঙ্গীত আয়োজনে আমজাদ হোসেন। গানের ভিডিও পরিচালনা করেছেন শান সায়েক। 

নতুন এই গান নিয়ে লুৎফর হাসান বলেন ‘দুই সংসারের দুই অসুখী মানুষের হাহাকারের গল্প নিয়ে এই গান। এমন অনেকেই কিংবা প্রায় সকলেই এই গোপন ব্যথায় আক্রান্ত, তার মনের মানুষের সঙ্গে হয়তো তার সংসার হয়নি। পৃথক বসবাসের ব্যাকুলতা উঠে এসেছে গানের কথায়। সুরেও রয়েছে সেই বিরহের উপাদান।'

 অবন্তী সিঁথি এরআগে লুৎফর হাসানের কথায় গাইলেও দ্বৈত গানে এবারই প্রথম। গানটি নিয়ে আশাবাদী তিনি। 

এদিকে শান সায়েক কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত থাকলেও ভিডিও নির্মাতা হিসেবে যাত্রা করলেন এই গানের মাধ্যমেই। গানটি  লুৎফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানালেন শিল্পী। 

আরও পড়ুন

×