ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সার্বজনীন পেনশন: জরুরিভিত্তিতে আইন প্রণয়নের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সার্বজনীন পেনশন: জরুরিভিত্তিতে আইন প্রণয়নের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:৪০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:৪০

সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রর্বতনের লক্ষ্যে জরুরিভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার গণভবনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার উপস্থিতিতে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে প্রণীত কৌশলপত্রের ওপর উপস্থাপনা প্রদানের পর তিনি এ নির্দেশ দেন।

 এছাড়া আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে প্রণীত কৌশলপত্রের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। খবর বাসসের

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসসহ সংশ্লিষ্ট অন্যান্য সিনিয়র সচিব ও সচিবগণ উপস্থিত ছিলেন।

দেশের আপামর জনগণের জন্য বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকারের আলোকে এই কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন

×