ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নিজের কাজ নিয়ে যা বললেন পরিণীতি চোপড়া

নিজের কাজ নিয়ে যা বললেন পরিণীতি চোপড়া
×

পরিণীতি চোপড়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২১ | ০৬:০০

চলতি বছরে ইতিমধ্যেই তিনটি ছবি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। এর মধ্যে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। অন্যদিকে ‘সাইনা’ এবং 'সন্দীপ অওর পিঙ্কি ফারার' ছবি দুটি করোনার কারণে থিয়েটারে মুক্তি পেতে পারেনি। তবে ডিজিটালের বিভিন্ন স্ট্রিমিংয়ে মুক্তি পেয়েছে। এসব ছবিতে পরিণীতির অভিনয় বেশ প্রসংশিত হয়েছে।

তবে বিগত পাঁচ বছরে নিজের কাজ নিয়ে মোটেও খুশী নন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। পরিণীতি জানান, অনেক সময় এমন অনেক ছবিতে তিনি কাজ করেছেন, যেগুলো সুবিধাজনক ছবি নয় বোঝা সত্ত্বেও সেই ছবির শুটিং চালিয়ে গেছেন।

ওই সাক্ষাৎকারে পরিণীতি বলেন, গত পাঁচ বছরে আমার অনেক ছবি মুক্তি পেয়েছে। আমি যে কাজগুলো করেছি সেগুলো নিয়ে ততটা খুশি নই। আমার নিজের মধ্যে বিশ্বাস ছিল । কিন্তু নির্মাতারা যেগুলো নিয়ে আমার আগ্রহ সেগুলোতে কখনও আমাকে অফার করেননি। আমি পুরোপুরি মন থেকে ছবিগুলোর জন্য চুক্তিবদ্ধ হতাম না। আমি চিরকাল তিন পরিচালকের কাছে কৃতজ্ঞ থাকব। তারা হলেন অমল গুপ্তা (সাইনা), দিবাকর বন্দ্যোপাধ্যায় (সন্দীপ অওর পিঙ্কি ফারার) এবং ঋভু দাসগুপ্ত (দ্য গার্ল অন দ্য ট্রেন)।

২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিরি বহেল’ ছবির মাধ্যমে পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে বলিউডে পা রাখেন পরিণীতি। এরপর 'ইশকজাদে', 'শুদ্ধ দেশি রোম্যান্স', 'হাসি তো ফাঁসি'সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।  পরিণীতির হাতে রয়েছে সন্দীপ রেড্ডির ছবি ‘ভঙ্গাস অ্যানিম্যাল’। এতে তার বিপরীতে অভিনয় করবেন রণবীর কাপুর।

আরও পড়ুন

×