ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের বড় কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠানগুলো একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সমন্বয়ে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সাবেক দশ এমপির বিরুদ্ধে মামলা, চার্জশিট, সম্পদের নোটিশ দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সাবেক সাতজন এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে ১৯টি মামলা করা হবে। সাবেক একজন এমপির বিরুদ্ধে চার্জশিট ও দুইজন এমপির সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হবে
ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর। এর ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এই এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখাও (প্র্যাকটিস) নিষিদ্ধ করা হয়েছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীর জামানত পাঁচগুণ বেড়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বর) প্রার্থীর জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ামের আত্মহত্যার ঘটনায় করা প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারের পর বুধবার তাকে ঢাকার আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়
দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ১০৪ জন, যা চলতি বছরের কোনো মাসে সর্বোচ্চ। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে আগামী ১১ অক্টোবর ধার্য করা হয়েছে
মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতি আনতে বছরব্যাপী ২৩টি কর্মসূচি হাতে নিচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আগামী নভেম্বর থেকে ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত জাতীয় থেকে ইউনিয়ন পর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।