ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সমকালের নামে ভুয়া ফটোকার্ড

সমকালের নামে ভুয়া ফটোকার্ড
×

সমকালের ফেসবুক পেজে প্রকাশিত প্রকৃত ফটোকার্ড (বাঁয়ে) ও ভুয়া ফটোকার্ড

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৩

সমকালের নামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ‘‘দেশ পুনর্গঠনে ‘থ্রি-এক্স’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী” শিরোনামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি সমকালের নয়। এই শিরোনামে সমকালে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া। 

গত ২৫ সেপ্টেম্বর ‘‘জাতিসংঘে ভাষণ: দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী’’ শিরোনামে একটি প্রতিবেদন সমকালে প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ফটোকার্ডটি নকল করে একটি ভুয়া ফটোকার্ড বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিভ্রান্ত না হওয়ার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইল।

সমকালের ফেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।

আরও পড়ুন

×