ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হজ নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হজ নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা
×

ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৭

আগামী বছর হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের শেষ দিন বৃহস্পতিবার। পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখা শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে বুধবার এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে হজে গমনেচ্ছুদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে। দৈনিক ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকবেন ততক্ষণ গ্রহণ করতে হবে। সাপ্তাহিক ছুটির দিনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে টাকা নেওয়ার ব্যবস্থা করতে হবে।  

আরও পড়ুন

×