ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সামুদ্রিক খাতে নীতি সংস্কারে ৭ বিলিয়ন ডলার আয় সম্ভব

সামুদ্রিক খাতে নীতি সংস্কারে ৭ বিলিয়ন ডলার আয় সম্ভব
×

বিশ্ব মেরিটাইম দিবস উপলক্ষে ‘আমাদের সমুদ্র, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে- সমকাল

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৩৩

নাবিকদের ভিসা সমস্যা সমাধান, জাহাজ কেনায় অর্থায়ন, কর ব্যবস্থার উন্নয়ন এবং জাহাজ নির্মাণে আন্তর্জাতিক মানের নীতি প্রবর্তন করা গেলে বছরে সাত বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) নেতারা। বৃহস্পতিবার নগরের বারিক বিল্ডিং মোড় থেকে আয়োজিত শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন তারা। বিশ্ব মেরিটাইম দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

বিএমএমওএর সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন বলেন, আমাদের মেরিনাররা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। আমাদের দেশের নাবিকরা সমুদ্র বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি।  বাংলাদেশের সামুদ্রিক খাত বছরে প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। নাবিকদের ভিসা সমস্যা সমাধান, জাহাজ কেনায় অর্থায়ন, কর ব্যবস্থার উন্নয়ন এবং জাহাজ নির্মাণে আন্তর্জাতিক মানের নীতি প্রবর্তন করা গেলে এই আয় বছরে সাত বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।’

জ্যেষ্ঠ মেরিনার ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান বলেন, ‘এই ধরনের আয়োজন মেরিটাইম কমিউনিটির ঐক্য ও সংহতি জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম।’ শোভাযাত্রায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মেরিনার, শিপিং কোম্পানির প্রতিনিধি এবং মেরিটাইম শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা অংশ নেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার বিংশতম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে প্রথমবারের মতো বিশ্ব মেরিটাইম দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে।

আরও পড়ুন

×