ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যবিধি মেনে আবার খুলল ইন্দোনেশিয়ার ১৫৬ বছরে পুরনো চিড়িয়াখানা

স্বাস্থ্যবিধি মেনে আবার খুলল ইন্দোনেশিয়ার ১৫৬ বছরে পুরনো চিড়িয়াখানা
×

তিন মাস পর খুলল এই চিড়িয়াখানা- রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২০ | ০৭:০৮

করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা ইন্দোনেশিয়ার সবচেয়ে পুরনো চিড়িয়াখানাটি অবশেষে সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা রেখে আবার খুলে দেওয়া হয়েছে।

দেশটির রাজধানী জাকার্তার রাগুনান চিড়িয়াখা তিন মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল; শনিবার এটি খুলেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ১৫৬ বছরের পুরনো এই চিড়িয়াখানায় দুই হাজার ২শ’র বেশি প্রাণীর বসবাস। এরমধ্যে অনেক বিলুপ্তপ্রায় প্রাণীও রয়েছে।

কর্তৃপক্ষ চিড়িয়াখানা খোলার জন্য বেশকিছু নির্দেশনা মেনে চলছে। করেনা রোধে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও আরও প্রয়োজনীয় কিছু বিষয়। এখানে দিনে এক হাজারের বেশি দশনার্থী প্রবেশ করতে পারবেন না।

চিড়িয়াখানাটির মুখপাত্র কেটুট উইড্রোসানা বলেছেন, সবাইকে মাস্ক পরে এখানে প্রবেশ করতে হবে। গর্ভবতী, ৯ বছরের নিচের কেউ এবং বয়ষ্করা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না।

তিনি জানান, বন্ধের সময় সেখানে থাকা প্রাণীদের স্বাস্থ্যের নিয়মিত খোঁজ-খবর রাখা হয়েছে। সবই প্রাণীই সুস্থ আছে।





আরও পড়ুন

×