ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক আকাশসীমা ইরানের জন্য বন্ধ হবে মঙ্গলবার থেকে: মার্কিন অর্থমন্ত্রী

বৈশ্বিক আকাশসীমা ইরানের জন্য বন্ধ হবে মঙ্গলবার থেকে: মার্কিন অর্থমন্ত্রী
×

দুই সপ্তাহ আগে ২৭টি ইরানি এয়ারলাইন্সকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৮

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসনেট বলেছেন, আগামীকাল মঙ্গলবার থেকে বৈশ্বিক আকাশসীমা সকল ইরানি এয়ারলাইন্সের জন্য বন্ধ করে দেওয়া হবে। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ২৭টি ইরানি এয়ারলাইন্সকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

বেসনেট বলেছেন, ইরানের সাথে এই যুদ্ধ কতদিন চলবে সেটি তিনি জানেন না। তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চীনের সাথে কথা বলেছেন বলে জানান তিনি।

বুধবার চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

এর আগে বেসনেট জানিয়েছিলেন, চীনের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পথ সুগম করবেন তিনি।

সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সরকার ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনা ঘোষণা করে। এই পরিকল্পনার আওতায় প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যাংকিং ও বাণিজ্য খাত, প্রযুক্তি, বিমান চলাচল এবং শিপিং খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


প্রায় দুই সপ্তাহ আগে ২৭টি ইরানি এয়ারলাইন্সকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট

আরও পড়ুন

×