ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাইডেনের কাছে ভালো কিছু আশা করছে না রাশিয়া

বাইডেনের কাছে ভালো কিছু আশা করছে না রাশিয়া
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৭:৫৪

যুক্তরাষ্ট্রে এখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। ডনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে কিছুটা পরিবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে আশাবাদীদের দলে নেই রাশিয়া।

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, বাইডেনের কাছে তেমন ভালো কিছু আশা করার নেই। খবর এনডিটিভির। 

সংবাদ সংস্থা ইন্টারফেক্স-এর সঙ্গে বুধবার প্রতিমন্ত্রী বলেন, আমরা অবশ্যই তেমন কিছু আশা করছি না, যা ভাল হতে পারে। তাদের জনগণের কাছেও কিছু আশা করাটা ঠিক হবে না। তারা সব সময় রুশভীতি নিয়েই জীবন কাটায়।

৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রপ্রধান তাকে অভিনন্দন জানালেও রাশিয়ার পক্ষ থেকে পুতিনের অভিনন্দন পেতে প্রায় একমাস সময় চলে যায়। চলতি মাসের মাঝামাঝিতে ইলেক্টোরাল কলেজ ভোটে বাইডেনের জয় পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই প্রেসিডেন্ট পুতিন তাকে অভিনন্দন বার্তা পাঠান। 

অভিনন্দন বার্তায় পুতিন বাইডেনের সঙ্গে ভাল কিছুতে সহযোগিতার আশ্বাস দিলেও রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, তারা বাইডেনের কাছে মন্দটা পাওয়ার ব্যাপারেই প্রস্তুত। কারণ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রশাসনে যারা আসছেন, তারা কেবল রুশভীতি নিয়েই বড় হয়েছেন। 

আরও পড়ুন

×