ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের

মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ২১:৪২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাকেত গোখলে। সোমবার দেশটির নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার

রোববার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটেতে একটি নির্বাচনী সমাবেশে যান মোদি। তৃণমূলের অভিযোগ, মোদি ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে। আর তা নিয়েই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ জানাল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছেন রাজ্যসভার বিধায়ক সাকেত গোখলে।

এদিকে ভারতে নির্বাচনী বন্ডের সব তথ্য আগামী ২১ মার্চের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে (এসবিআই) এ নির্দেশ দেন।

এসবিআইর আইনজীবী হরিশ সালভেকে প্রধান বিচারপতি এ নির্দেশ দিয়ে বলেন, ব্যাংকের কাছে যা যা তথ্য রয়েছে, সব জমা দিতে হবে। কোনো তথ্য গোপন করা যাবে না। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় থাকারও প্রয়োজন নেই। এসবিআইর চেয়ারম্যানকেও ওই দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা সব তথ্যই প্রকাশ করেছেন। কিছুই গোপন করেননি।

আরও পড়ুন

×