ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক
×

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন বিএনপির প্রতিনিধি দল। ছবি: প্রেস উইং

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫ | ১৯:৪১ | আপডেট: ২৪ মে ২০২৫ | ২০:৪৫

উদ্বেগ, উৎকণ্ঠা এবং নানান গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে।

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত আছেন।

বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও সময় পাওয়া যায়নি। 

এরপর শুক্রবার রাতে জানা যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

এদিকে বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×