দুবাইয়ে গোলাম সারওয়ারের স্মরণসভা
×
গোলাম সারওয়ার- ফাইল ছবি
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০১৯ | ১৩:০৭ | আপডেট: ১৩ আগস্ট ২০১৯ | ১৫:১০
বরেণ্য সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবাষির্কীতে স্মরণসভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবলী সাদিক। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সহ-সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন। বক্তারা বলেন, `একজন সম্পাদক হিসেবে গোলাম সারওয়ার বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করেছেন। চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় আসলেও পরবর্তীতে ঢাকার শীর্ষ পত্রিকাগুলোতে ছিল তার শক্তিশালী অবস্থান। তিনি যেখানে হাত দিয়েছেন সেই প্রতিষ্ঠানই দ্রুততার সঙ্গে গতি পেয়েছে। অল্প দিনেই প্রচার সংখ্যায় সামনের দিকে নিয়ে আসা সহ পত্রিকাগুলো হয়ে উঠেছে গণমানুষের আস্থার স্থান।`তার চলে যাওয়া দেশের সাংবাদিকতার জন্যে অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করেন বক্তারা। স্মরণ সভায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই`র অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ জাহান,দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,সমাজকল্যাণ সম্পাদক আবদুল আলিম সাইফুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাইল, নির্বাহী সদস্য খুরশেদ আলম, মোহাম্মদ ওসমান চৌধুরী, বশিরুজ্জামান, জিয়াউল হক জুমন, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।