ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাশরাফির সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা

মাশরাফির সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৭:৩২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৭:৩২

একদিনের বিরতি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম খেলায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি ঢাকা ডমিনেটর্স। টস জিতে মাশরাফিদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ফলে আগে ব্যাট করবে ঢাকা।

নবম বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে এখনো হারের মুখ না দেখা সিলেট চার ম্যাচে জয় চারটি জয় নিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির নেতৃত্বে দলটি যেন অপ্রতিদ্বন্দ্বী।

অন্যদিকে ঢাকা ডমিনেটর্স এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ হার এবং ১ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। আজ কঠিন প্রতিপক্ষের সঙ্গে আরও একটি পরীক্ষা দিতে হবে নাসির হোসেনের দলটির। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের।

জয়ের ধারা অব্যাহত রাখতে এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে সিলেট। এরমধ্যে ইনজুরির জন্য দুই সপ্তাহের জন্য ছিটকে যাওয়া তৌহিদ হৃদয়ের জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন অপু। শেষ দুই ম্যাচে বাজে বোলিং করা রেজাউর রাজার বদলে সুযোগ মিলেছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের।

শেষ দুই ম্যাচ হেরে যাওয়া ঢাকাও জয়ের লক্ষ্য দলে তিন পরিবর্তন এনেছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে রবিন জেমস দাস। বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ক্রিকেটারকে একাদশে সুযোগ দিয়েছে দলটি। এছাড়াও ফিরিয়েছেন দিলশান মুনাবিরাকে। দলে সুযোগ দিয়েছেন সালমান ইরশাদকেও।

ঢাকা ডমিনেটর্স: নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ আরিফুল হক, উসমান গনি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ, রবিন দাস।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন।

আরও পড়ুন

×