ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমস

কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ
×

ছবি- বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৪

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দল।

তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর ব্যবধান বাড়িয়ে শেষ পর্যন্ত ৩৯-৩৫ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা।

বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দুটি ‘অলআউট’। এতে চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বিপরীতে একবার বাংলাদেশকে অলআউট করে দক্ষিণ কোরিয়া পেয়েছে দুই পয়েন্ট। দুই দলই একটি করে ‘সুপার ট্যাকল’ করে পেয়েছে দুই পয়েন্ট। ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখেছেন। তবে কোনো হলুদ বা লাল কার্ড পাননি তারা।

আজই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

আরও পড়ুন

×