ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টিকটক ভিডিও এখন টিভিতে!

টিকটক ভিডিও এখন টিভিতে!
×

স্মার্ট টিভিতে এখন থেকেই টিকটক ভিডিও উপভোগ করা যাবে।

সাব্বিন হাসান

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১১:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১১:৩২

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশে আনল‘টিভি অ্যাপ’। টিকটক জনপ্রিয়তা বাড়াতে বাংলাদেশে নতুন সেবার কথা জানিয়েছি প্রতিষ্ঠানটি। স্মার্ট টিভিতে এখন থেকেই টিকটক ভিডিও উপভোগ করা যাবে। টিভি অ্যাপ দিয়ে পরিবার ও বন্ধুরা ঘরে বসেই টিকটকের মজার সব শর্ট ভিডিও দেখতে পারবেন।

ঘরে বসেই টিভিতে মজার সব টিকটক ভিডিও উপভোগ করতে ‘টিভি অ্যাপ’ তৈরির উদ্যোগ নেওয়া হয়। টিভির বড় পর্দার কারণে টিকটকের ‘ফর ইউ’ ফিড আর ‘ফলোয়িং’ ফিডের ভিডিও কনটেন্ট সহজেই দেখা সম্ভব। ফিড দুটিতে সর্বাধিক লাইক আর ভিউ হওয়া ভিডিও প্রদর্শিত হয়।

জনপ্রিয় কনটেন্টের মধ্যে আছে কমেডি, ভিডিও গেমিং, ফুড এবং প্রাণিজগতের বিচিত্র সব দৃশ্য। তা ছাড়া যদি কেউ নিজের ইচ্ছামতো কিছু দেখতে চান তাহলে নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে ‘টিভি অ্যাপে’ লগইন করতে হবে।

বিশ্বের ১০০ কোটিরও বেশি ভক্ত টিকটকে যুক্ত। নতুন কিছু শিখতে, তাৎক্ষণিক বিনোদনে বা স্মৃতিমুখর সংক্ষিপ্ত কনটেন্ট তৈরিতে মানুষ টিকটক ব্যবহার করছে। টিকটক অ্যাপ স্বল্প সময়ের বিনোদনে দারুণ উপভোগ্য।

বাংলাদেশে টিকটক টিভি কনটেন্ট পাওয়া যাচ্ছে অ্যামাজন ফায়ার টিভি, গুগল টিভি, অ্যানড্রয়েড টিভি ওএস ডিভাইস, এলজি স্মার্ট টিভি (২০১৮, ওয়েবওএস ৪.০ ও নতুন মডেল) আর স্যামসাং টিভিতে। বড় পর্দায় ছোট ভিডিওর আনন্দ পেতে এবং সৃজনশীলতা প্রকাশে স্মার্ট টিভি থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন

×