বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন
ফটিকছড়ির বিবিরহাট বাজারের প্রাচীন ও জরাজীর্ণ কেন্দ্রীয় জামে মসজিদটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের ১ কোটি টাকা অর্থায়নে বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদটি নতুন করে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও পৌর মেয়র মো. ইসমাইল হোসেনের সার্বিক সহযোগিতায় এই নির্মাণকাজ শুরু হয়।
বৃহস্পতিবার মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন মাওলানা হেলাল উদ্দীন জমির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। এ সময় সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জামাল কন্ট্রাকটর, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান রুপু, আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ সিহাব উদ্দীন, শরীফ উদ্দীন, মাওলানা আনোয়ার জিহাদী, ডা: শহীদুল আলম ও বিবিরহাট বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।