ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হাত-পা বেঁধে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কাটেন মাগুরার নূরুল

হাত-পা বেঁধে ঘণ্টার পর ঘণ্টা সাঁতার কাটেন মাগুরার নূরুল
×

সাঁতার কাটার আগে নূরুল হোসেনের হাত-পা বেঁধে ফেলা হচ্ছে- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯ | ০৮:২০ | আপডেট: ০৯ আগস্ট ২০১৯ | ১০:৩১

যে কোনও মানুষকে চার হাত-পা বেঁধে নদীতে ফেলে দিলে তিনি পানিতে ডুবে মারা যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য মাগুরার নূরুল হোসেনকে চার হাত-পা বেঁধে নদীতে ফেলে দিলে ঘন্টার পর ঘন্টা পানিতে ভেসে থাকতে পারেন তিনি। শুধু তাই নয়, নূরুল দ্রুত সাঁতার কেটে পারাপার হতে পারেন দীর্ঘতম নদী পথও। স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলছেন, নূরুলের এই কৃতিত্ব বিশ্ব রেকর্ড বুকে স্থান পাওয়ার মতোই একটি ঘটনা।  এ বিষয়ে নূরুল হোসেন বলেন, নৌকার মাঝি হিসেবে ২৫ বছর ধরে তার পানির সঙ্গে সম্পর্ক। তিনি ব্যতীক্রমী চিন্তা ভাবনা থেকে চার-হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটার চেষ্টা চালিয়ে সফল হন। তার ধারণা- বিশ্বে আর কেউ তার মত হাত-পা বেঁধে পানিতে সাঁতার কাটতে পারেন না।মাগুরা স্পোর্টস একাডেমি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম শ্রেণির কোচ এবং আম্পায়ার সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি বলেন, `নূরুল মাঝির হাত-পা বেঁধে সাঁতার কাটা দেখে আমি মুগ্ধ। তার এই কৃতিত্ব বিশ্বে একটি অনন্য রেকর্ড হতে পারে।`

আরও পড়ুন

×