ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় বিজিএমইএর নিজস্ব তদন্ত কমিটি

আশুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় বিজিএমইএর নিজস্ব তদন্ত কমিটি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৫

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এই ধরণের সিলিন্ডার বা গ্যাস লরি খালাসের ক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখতে বিজিএমইএ তদন্ত কমিটি গঠন করছে। 

সোমবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের পক্ষে সভাপতি মাহমুদ হাসান খান গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেছেন, এই সংকটের মুহূর্তে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বিজিএমইএ এর একটি বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম ও প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সার্বিক সহায়তা প্রদান করেছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিজিএমইএ এর একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তদারকি করছে।

গত রোববার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি কারখানার সামনে থাকা গ্যাস  সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণে ৭ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। তবে এদের কেউ পোশাক খাতের শ্রমিক ছিলেন না।

আরও পড়ুন

×