ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাংশায় করোনা উপসর্গ নিয়ে দলিল লেখকের মৃত্যু

পাংশায় করোনা উপসর্গ নিয়ে দলিল লেখকের মৃত্যু
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০ | ০৩:১২

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে সোমবার সকালে করোনার উপসর্গ নিয়ে গোবিন্দ সেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের গোপাল সেনের ছেলে। পেশায় তিনি পাংশা ভূমি অফিসের দলিল লেখক ছিলেন।

তার পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। রোববার তিনি নমুনা দেন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হওয়ায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল ইসলাম জানান, রোববার ওই ব্যক্তি নমুনা দিয়েছিলেন। তার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। স্বাস্থ্যবিধি মেনে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×