পুঠিয়ায় ‘আনসার আল ইসলামের’ সদস্য গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ আগস্ট ২০২০ | ০৮:৩৮
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ইসমাইল হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন রাজশাহীর র্যাব সদস্যরা। ইসমাইল খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইসমাইল হোসেনের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
- বিষয় :
- গ্রেপ্তার
- আনসার আল ইসলাম
- পুঠিয়া