ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা
×

ডা. তাহসীন বাহার সূচনা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৯:২৭ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ০৪:৩৪

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসীন বাহার সূচনা। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসীন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। 

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাহসীন বলেন, ভোটের মাঠে নেমে আমি নগরবাসীর যে ভালবাসা পেয়েছি, আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তাদের জন্য কাজ করে যাবো।

ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

আরও পড়ুন

×