ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে যাবজ্জীবন দণ্ডিত কয়েদির মৃত্যু

বরিশালে যাবজ্জীবন দণ্ডিত কয়েদির মৃত্যু
×

ছবি- সংগৃহীত।

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ১২:২৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ১২:২৩

বরিশাল কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দণ্ডিত এক কয়েদির মৃত্যু হয়েছে। হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত ওই কয়েদির নাম আব্দুল আজিজ। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোলানাথপুর গ্রামের মৃত আমিন উদ্দিন খানের ছেলে। 

শনিবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তিনি মারা যান। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আবুল বাশার এ তথ্য জানান। 

তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল আজিজ। কারারক্ষীদের সহায়তায় তাকে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান। 

জেলার জানান, ময়না তদন্ত শেষে রোববার দুপুর ২টায় আব্দুল আজিজের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×