ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

টাকা পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

টাকা পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা
×

ছবি: সমকাল

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ০১:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ | ০১:০৮

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যারা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন, তারা দেশপ্রেমিক হতে পারে না।’

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে পাইলট হাইস্কুল মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নত ও তরিকা নিয়ে চললে ইহকাল ও পরকালে সফল হওয়া যাবে।’

মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাহিলি জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মহাসচিব মাওলানা শামসুল হুদা খান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল হাকিম এবং স্থানীয় আলেমবৃন্দ।

আরও পড়ুন

×