ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় কৃষককে গলা কেটে হত্যা, পাশেই পড়ে ছিল ছুরি

গাইবান্ধায় কৃষককে গলা কেটে হত্যা, পাশেই পড়ে ছিল ছুরি
×

ফাইল ছবি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৫:০৯ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৭:১১

গাইবান্ধার ফুলছড়িতে শাহজালাল মিয়া (৫০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক শাহজালাল মিয়া ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, শনিবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন শাহজালাল। স্ত্রী ভেতরের ঘরে ঘুমালেও শাহজালাল মিয়া বারান্দাসংলগ্ন আলাদা একটি কক্ষে (টিনের ঘর) ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে স্বামীর গোঙানির শব্দ শুনতে পান তাঁর স্ত্রী পারুল বেগম। পরে বারান্দার কক্ষে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পান তিনি। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, শুনলাম এক আত্মীয়ের সঙ্গে কৃষক শাহাজালালের আগে থেকে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল সে আত্মীয় ঢাকা থেকে বাড়ি আসে এবং হত্যাকাণ্ডের ঘটনার পরই আবার ঢাকায় চলে যায়। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

×