কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম মারা গেছেন
আমেনা বেগম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৭
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম (১০৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ঢাকায় নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। আমেনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
আমেনা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমেনা বেগমের জানাজা হওয়ার কথা রয়েছে।
- বিষয় :
- মারা গেছেন
- কুমিল্লা