ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অপহরণ করে আপত্তিকর ভিডিও, গ্রেপ্তার তরুণীসহ ৩

অপহরণ করে আপত্তিকর ভিডিও, গ্রেপ্তার তরুণীসহ ৩
×

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২২

মানিকগঞ্জে এক যুবককে অপহরণ করে হাত-পা বেঁধে আপত্তিকর ভিডিও ধারণ ও এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। তারা হলেন– পাখি আক্তার, মনির ও হৃদয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই যুবককে অপহরণ করে একটি স্থানে আটকে রাখা হয়। পরে তাঁর হাত-পা বেঁধে একজন তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে চক্রের সদস্যরা। খবর পেয়ে রাতেই মানিকগঞ্জ সদর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালায়। রাত ১টার দিকে ওই যুবককে সদর উপজেলার রাজিবপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাখি আক্তার, মনির ও হৃদয় নামের তিনজনকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজন আটক তিনজনকে মারধর করেন। 

মানিকগঞ্জ সদর থানার ওসি জানান, অপহরণকারী চক্রের সদস্যরা ওই যুবককে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও করে। এরপর তাঁর ফোন ব্যবহার করে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। পরে পুলিশকে ঘটনা জানানো হলে রাতেই অভিযান চালিয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর চাচা একটি মামলা করেছেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়। 

আরও পড়ুন

×