ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হাওড়ে দুইপক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩

হাওড়ে দুইপক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
×

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার সকালে চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে হাওড়ে যান। এ সময় প্রতিবেশী চজাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×