ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গরু গাছের চারা খাওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

গরু গাছের চারা খাওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৭

নেত্রকোনার মোহনগঞ্জে গরুর গাছের চারা খাওয়া নিয়ে দ্বন্দ্বে তোতা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত তোতা মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহনগঞ্জের কমলপুর গ্রামে শনিবার সন্ধ্যায় তোতা মিয়ার গরু প্রতিবেশী রবি মিয়ার গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাঁধে করে ধান বহনের সূচালো লম্বা বারবাঁশ (লাঠি) দিয়ে তোতা মিয়ার মাথায় ও শরীরে আঘাত করেন রবি মিয়া। এ সময় মাটিতে পড়ে গেলে ওই বারবাঁশের সূচালো অংশ তোতা মিয়ার বুকে ঢুকিয়ে দেন রবি। এতে তোতা মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠান চিকিৎসক। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে মমেক হাসাপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সসদ্য পলাশ মিয়া বলেন, শনিবার সন্ধ্যায় হাওর থেকে নিয়ে আসার সময় তোতা মিয়া গরু গিয়ে রবি মিয়ার একটি গাছের চারা খেয়ে ফেলে। রবি মিয়া রেগে গিয়ে তোতা মিয়ার পেপে গাছ কেটে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে রবি মিয়া বারবাঁশ দিয়ে তোতা মিয়াকে আঘাত করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। ঘটনার পরপরই রবি মিয়া পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন

×