ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আ’লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ সার জব্দ

আ’লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ সার জব্দ
×

জব্দ করা সারের কয়েক বস্তা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৯

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযানে দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×