ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
×

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:০৮

প্রায় ৭ বছর পর ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রুবেল ইসলাম ওরফে রুবেল রানা নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার বিকেলে এ তথ্য জানা গেছে। এর আগে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল রানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেলে রুহিয়ার ঢোলারহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী আত্মীয় বাড়ি যাওয়ার জন্য ঢোলারহাট বাজারের তিন রাস্তার মোড়ে অটোচার্জার স্ট্যান্ডে যায়। এ সময় রুবেল তাকে বিয়ের কথা বলে নিয়ে যান। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। স্থানীয়দের চাপের মুখে পরদিন রুবেল মেয়েটিকে অটোতে তুলে ফেরত পাঠালে ভুক্তভোগীর পরিবার রুহিয়া থানায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন স্পেশাল পিপি মো. বদিউজ্জামান চৌধুরী বাদল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবু নাঈম।

আরও পড়ুন

×