ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কোটা পুনর্বহালের দাবি

কোটা পুনর্বহালের দাবি
×

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সমাবেশ করে পিসিপি সমকাল

 রাঙামাটি অফিস

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৯

| প্রিন্ট সংস্করণ

দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতারা। গতকাল বৃহস্পতিবার ৬৪তম শিক্ষা দিবস উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান তারা। এ সময় বক্তারা পাহাড়ের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষক প্রথা, শিক্ষক  নিয়োগে দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবিও জানান।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির জেলা শাখার সভাপতি সুমন চাকমা। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে শিক্ষা ব্যবস্থা চরম সংকটে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বর্গা শিক্ষক দিয়ে শ্রেণিতে পাঠদান করা হচ্ছে। এতে মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগে কয়েকবার নেওয়া উদ্যোগ ঝুলে রয়েছে।

আরও পড়ুন

×