ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের হারের লোভে বৃদ্ধাকে হত্যা, তিন আসামি গ্রেপ্তার

স্বর্ণের হারের লোভে বৃদ্ধাকে হত্যা, তিন আসামি গ্রেপ্তার
×

 নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:২১

| প্রিন্ট সংস্করণ

নরসিংদীর মাধবদীতে বৃদ্ধা জাহানারা বেগম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামের হৃদয় মিয়া, কাদির মিয়া ও আবু মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ৩০ জুলাই সন্ধ্যায় মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া মাধবদী থানায় মামলা করেন। মামলার পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে ৯ আগস্ট, কাদির মিয়াকে ৩০ আগস্ট এবং আবু মিয়াকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আসামিদের জবানবন্দির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৭-৮ মাস আগে জাহানারা বেগমের গলার স্বর্ণের হার চুরির পরিকল্পনা করে তারা। গত ৩০ জুলাই সুযোগ বুঝে তার গলার হার খুলে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠ ও মাথায় আঘাত করে গলার স্বর্ণের হার নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। 

আরও পড়ুন

×