ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিগত ১৭ বছর বিদ্যুৎ ভাড়ায় এনে জনগণের সঙ্গে ধোঁকাবাজি হয়েছে: পাট প্রতিমন্ত্রী

বিগত ১৭ বছর বিদ্যুৎ ভাড়ায় এনে জনগণের সঙ্গে ধোঁকাবাজি হয়েছে: পাট প্রতিমন্ত্রী
×

ছবি- সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৪

| প্রিন্ট সংস্করণ

বিগত ১৭ বছর বিদ্যুৎ ভাড়ায় এনে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। গতকাল শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবে নদীভাঙনকবলিত মেঘনা নদীতীরবর্তী এলাকা পরিদর্শন, ক্রীড়াসামগ্রী বিতরণ ও উন্নয়নমূলক কাজের উদ্বোধনে এসে এমন মন্তব্য করেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, অতীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিয়ে জনগণকে বলা হয়েছে, আমরা বিদ্যুৎ দিচ্ছি। এখন বিদ্যুতের সমস্যা হয়েছে। কারণ, বিগত সরকার ১৭ বছরে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কোনো স্থায়ী সমাধানের চেষ্টা করেনি।

মো. শরীফুল আলম বলেন, ‘আমরা চাইলে রাষ্ট্রের টাকা নষ্ট করে বিগত সরকারের মতো ৩০ টাকায় বিদ্যুৎ কিনে ১০ টাকায় দিতে পারি। কিন্তু এই সরকার জনগণের সরকার। আমরা স্থায়ীভাবে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করতে চাই।’

আরও পড়ুন

×